যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর উড়ল উড়োজাহাজ
এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোতে যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ৪ ঘণ্টা বাদে ফ্লাইট উড্ডয়ন শুরু হয়েছে।
আল জাজিরা লিখেছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোতে যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৮টায় যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।
চার ঘণ্টা পর ফ্লাইটের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এতে যাত্রীদের ভোগান্তির অবসান ঘটে।
এর কয়েক ঘণ্টা আগে বিকাল ৩টা ৫৪ মিনিটে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
বিস্তারিত আসছে…
