০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মৌসুমের প্রথম জাহাজের সেন্টমার্টিন যাত্রা

অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে সেন্টমার্টিন দ্বীপ গেছে মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রায় ৮০০ পর্যটক নিয়ে প্রবাল দ্বীপের উদ্দেশে ছেড়ে যায় ‘এমভি বার আউলিয়া’। ১ নভেম্বর পর্যটন মৌসুম শুরু হলেও প্রশাসনিক জটিলতায় প্রথম চার দিন সেন্টমার্টিন যেতে পারেননি পর্যটকরা।

জসিম মাহমুদ, টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 03:37 PM

Updated : 05 Nov 2026, 03:37 PM