২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়েছে প্রাইভেট কার, পুলিশ বলছে ‘যান্ত্রিক ত্রুটি’

এ ঘটনায় কেউ আহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 03:11 PM

Updated : 29 Nov 2026, 03:11 PM

গাজীপুরের কালিয়াকৈর উজেলায় একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ড ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপন করে।

প্রাইভেটকারের চালক মো. শফিকুল ইসলাম জানান, রোববার সকাল ৭টা ২০ মিনিটের দিকে হাইটেক পার্কের ২ নম্বর গেটের সামনের সড়কে গাড়িটি দাঁড়ানো অবস্থায় হঠাৎ পেছনের অংশে আগুন ধরে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাইভেট কারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপন করে।

তিনি বলেন, “প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।”