পর্যটকদের অপেক্ষা ফুরাল, সেন্ট মার্টিনে মৌসুমের প্রথম জাহাজ
কক্সবাজার থেকে ছেড়ে আসা মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ ‘এমভি বার আউলিয়া’ পৌঁছেছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। বৃহস্পতিবার দুপুরে প্রায় ৮০০ পর্যটক নিয়ে জাহাজটি জেটিতে ভিড়লে পুরো দ্বীপে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
