২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালবৈশাখী: জামালপুরে গাছচাপায় যুবলীগ নেতার মৃত্যু

নিহত সুজন খান মেলান্দহের দুরমুঠ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2023, 01:12 AM

Updated : 17 May 2023, 01:12 AM

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ের মধ্যে গাছ চাপা পড়ে এক যুবলীগ নেতা নিহত ও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে।

নিহত সুজন খান (৩০) স্থানীয় আমবাড়িয়া গ্রামের সোজা খানের ছেলে এবং দুরমুঠ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আহতরা হলেন মো. ফরিদ (২৬) ও মো. ইব্রাহিম (২৫)। ফরিদকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইব্রাহিম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া বাজারে দোকানের উপর বটগাছ উপড়ে পড়ে। এ সময় গাছ চাপা পড়ে সুজন খান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সুজন ওই দোকানের মালিক ছিলেন। 

“খবর পেয়ে মেলান্দহ থানার পুলিশ, মেলান্দহ ও ইসলামপুর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গাছ কেটে উদ্ধার কার্যক্রম চালান।”

গাছ পড়ে জামালপুর-মেলান্দহ-দেওয়ানগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।