১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে এমপির বহরে থাকা বিএনপি নেতা নিহত

দুর্ঘটনার কবলে পড়ে চারটি বাস, দুটি প্রাইভেট কার, দুটি ট্রাক ও দুটি ইজিবাইক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 04:29 PM

Updated : 13 Nov 2026, 04:43 PM

গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ সদস্য সেলিমুজ্জামানের বহরে থাকা দুটি গাড়িসহ ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন এক বিএনপি নেতা। আহত হয়েছেন বিভিন্ন বাহনের শতাধিক যাত্রী।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার ‍ওসি আব্দুল্লাহ আল মামুন।

ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িও আছে। তবে তিনি অক্ষত রয়েছেন।

নিহত ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।

বিস্তারিত আসছে…