২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আট মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

বিএনপির এ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানায় পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 08:24 PM

Updated : 15 Jan 2024, 08:24 PM

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। 

সোমবার বিকালে উপজেলার কোমরপুর বাজারের পাশে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন।

গ্রেপ্তার ৫৫ বছর বয়সি সামাদ উপজেলার সর্বাঙ্গ ভাদুরিয়া গ্রামের আফসার মণ্ডলের ছেলে। 

ওসি আরজু বলেন, সামাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন খবর পেয়ে বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।