২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

সঙ্গে থাকা অন্যরা একটি ট্রান্সফরমার নিয়ে চলে যায় বলে ধারণা পুলিশের। 

সিলেটে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ থানা

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2023, 02:31 PM

Updated : 25 Jan 2023, 02:31 PM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার দক্ষিণ কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান।

নিহত আরশ আলী ফকির (৩০) উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ডাকঘর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দক্ষিণ কালীবাড়ি গ্রামের উদয়ন স্টোন ক্রাশার মিলের তিনটি ট্রান্সফরমার ছিল। রাতে চোরেরা ট্রান্সফরমার নামাতে শুরু করে। একটা ট্রান্সফরমার নামানোর পর বিদ্যুৎস্পৃষ্ট হন আরশ আলী। এ সময় তিনি খুঁটির উপর থেকে নীচে পড়ে যান।

তার সঙ্গে থাকা অন্যরা নামানো ট্রান্সফরমারটি নিয়ে চলে যায়। বুধবার সকালে স্থানীয়রা খুঁটির নীচে আরশ আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ওসি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আরশ আলীর দেহের অধিকাংশ ঝলসে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত রশি উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।