২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে চোরাই অটোরিকশা জব্দ, আটক ৩

আটকরা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।

চাঁদপুরে চোরাই অটোরিকশা জব্দ, আটক ৩

চাঁদপুরের হাজীগঞ্জে অটোরিকশা চোর চক্রের তিন সদস্য আটক।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 05:11 PM

Updated : 16 Jul 2023, 05:11 PM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি চোরাই অটোরিকশা।

শনিবার দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে রোববার হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান।

আটকরা হলেন- হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ মিজিবাড়ির রাকিব (২২), বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া নোসাগাজী বাড়ির নাসির গাজী (২৭) এবং নরসিংদীর মাধবপুর উপজেলার সাদ্দাম হোসেন (৩০)।

ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা মৎস্য আড়তের কাছ থেকে একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় অটোরিকশার মালিক মো. মজিব থানায় একটি অভিযোগ করেন।

পুলিশ জানায়, শনিবার সকালে অভিযান চালিয়ে প্রথমে দ্বাদশগ্রাম থেকে রাকিব এবং বাকিলা থেকে নাসিরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুর থেকে একটি চোরাই অটোরিকশা জব্দ করা হয়। এ সময় তাদের সহযোগী সাদ্দামকে আটক করা হয়। তারা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি আবদুর রশিদ।