২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে মাটি চাপা ও নদীতে ডুবে প্রাণ গেল ২ নারীর

পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।    

নাটোরে মাটি চাপা ও নদীতে ডুবে প্রাণ গেল ২ নারীর

ফাইল ছবি

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সমগ্র

Published : 14 Aug 2023, 11:58 PM

Updated : 14 Aug 2023, 11:58 PM

নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলায় মাটি চাপা পড়ে এবং নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- বড়াইগ্রামের জালশুকা গ্রামের আব্দুর রহমান প্রামাণিকের স্ত্রী আম্বিয়া খাতুন (৫০) এবং লালপুরের ওয়ালিয়া ধুপোইল চকপাড়া এলাকায় রাজমিস্ত্রি মিনাউল ইসলামের স্ত্রী উর্মি খাতুন (২০)।

সোমবার বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক এবং লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন সাংবাদিকদের দুজনের মৃত্যুর তথ্য জানিয়েছেন। 

ওসি আবু সিদ্দিক বলেন, দুপুরে আম্বিয়া ঘরের দেওয়াল কাদা দিয়ে লেপছিলেন। এ সময় দেয়াল ভেঙে তিনি মাটি চাপা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাটোর স্টেশনের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ বলেন, “দুপুরে তিন গৃহবধূ বড়াল নদীতে গোসল করতে নামেন। তখন নিখোঁজ হন উর্মি খাতুন। এ সময় পরিবার ও স্থানীয় লোকজন খোঁজাখুজি করে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

“প্রায় চার ঘণ্টা চেষ্টার পর সন্ধা সাড়ে ৬টায় ফায়ার সার্ভিস কর্মীরা উর্মি খাতুনের মরদেহ উদ্ধার করে। উর্মি সাঁতার জানতেন না।”

এ ব্যাপারে জানতে চাইলে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একট অপমৃত্যুর মামলা হয়েছে।