২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী জামালকে তলব

ওই প্রার্থী বলেন, তাকে তলবের বিষয়টি তিনি শুনেছেন।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী জামালকে তলব

জামাল হোসেন মিয়া

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2023, 11:04 PM

Updated : 02 Dec 2023, 11:04 PM

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ব্যাখ্যা দিতে ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়াকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

আগামী সোমবার বেলা ১১টার মধ্যে ওই আসনের (নগরকান্দা ও সালথা উপজেলা) নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তাকে লিখিত ব্যাখ্যা দিতে নোটিস পাঠানো হয়েছে।

ফরিদপুর-২ এর নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান জেলার জ্যেষ্ঠ সহকারী জজ (সদর) কাঞ্চন কুমার কুণ্ডু এ নোটিস দেন।

বিশাল শোভাযাত্রা নিয়ে সালথা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকতার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন বলে নোটিসে উল্লেখ করা হয়। এ সময় ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জনদুর্ভোগ হয়।

এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে নোটিসে বলা হয়েছে।

জামাল হোসেন মিয়া নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আদালতে নির্দেশের খবর আমি শুনেছি। নির্দেশনা অনুযায়ী আদালতে গিয়ে বক্তব্য উপস্থাপন করব।”