০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক

ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দাঁড়াল আটজনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 10:34 PM

Updated : 03 Nov 2026, 10:34 PM

প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পেয়েছেন জাহেদুর রহমান, মোহাম্মদ মোশারফ হোসেন ও মাসুদুর রহমান শাহ।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে তাদের এ দায়িত্বের কথা তুলে ধরা হয়েছে।

এ নিয়ে ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দাঁড়াল আটজনে। চব্বিশের অভ্যুত্থানের পর ব্যাংকটির পর্ষদ পুনর্গঠনের সময়ে পাঁচজনকে স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব দেয় কেন্দ্রীয় ব্যাংক। একমাত্র শেয়ার ধারক পরিচালকের দায়িত্ব দেওয়া হয় বর্তমান চেয়ারম্যান আরিফুর রহমানকে।

নতুন তিন স্বতন্ত্র পরিচালকের মধ্যে মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের দায়িত্বে রয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদেও দুজন স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পান। তারা হলেন, রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ। নতুনদের নিয়ে ব্যাংকটির পরিচালক দাঁড়াল সাতজনে।