২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থী দোলনের মনোনয়ন বৈধ হল আপিলে

গত ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছিল ফরিদপুর-১ আসনে এ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রটি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 01:40 PM

Updated : 10 Dec 2023, 04:22 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়ন আপিলে বৈধতা পেয়েছে। 

রোববার সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ আপিল শুনানি শুরু হয়। শুনানিতে দোলনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা দেওয়া হয় বলে ফরিদপুর জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান।

তিনি বলেন, “কমিশন প্রার্থী ও আমাদের বক্তব্য শোনে এবং জমা দেওয়া কাগজপত্র মূল্যায়ন করে তার (আরিফুর রহমান) প্রার্থিতা বৈধ বলে ঘোষাণা দেয়।” 

সংসদ নির্বাচনের জন্য ওই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া দোলনের মনোনয়নপত্রটি যাচাই-বাছাইয়ে গত ৪ ডিসেম্বর বাতিল হয়েছিল।   

জেলা রিটার্নিং কর্মকর্তার এ আদেশের বিরুদ্ধে আপিল করেন সাংবাদিক ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। 

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সাবেক সহ-সভাপতি এ স্বতন্ত্র প্রার্থী বলেন, “অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশনের যে অঙ্গীকার, ইসির এই সিদ্ধান্তের মাধ্যমে সেটি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছি।” 

আরও পড়ুন:

পুরনো খবর:

ইসিতে আপিল শুনানি শুরু
ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থী দোলন ও মাহমুদার মনোনয়নপত্র বাতিল