ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, চালকের মৃত্যু
গোয়ালচামটস্ত পৌর এলাকার বাস স্ট্যান্ডের পাশেই বাসটি রেখে ভেতরেই ঘুমিয়ে ছিলেন কালাচান শেখ।
ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে গভীর রাতে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। এতে বাসে ঘুমিয়ে থাকা চালক ধোয়ায়-শ্বাসকষ্টে মারা গেছেন।
সোমবার রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটস্ত পৌর বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপারের সদর সার্কেল আজমীর হোসেন।
নিহত কালাচান শেখ (৫৫) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। তিনি ৩০ বছর ধরে বাস চালক হিসাবে কর্মরত।
