২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজার আসামির মৃত্যু

চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন বলে কারা কর্তৃপক্ষ জানায়।

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজার আসামির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2024, 09:08 PM

Updated : 21 Mar 2024, 09:08 PM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসক ওই কয়েদিকে মৃত ঘোষণা করেন বলে কারাগারটির জ্যেষ্ঠ কারাধ্যক্ষ আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান।

আসামি দলিল উদ্দিন শেখের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।

জ্যেষ্ঠ কারাধ্যক্ষ আমিরুল আরও জানান, বন্দি দলিল শেখ সকাল ৯টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন৷

পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাবিধি মেনে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জ্যেষ্ঠ কারাধ্যক্ষ আমিরুল ইসলাম।