২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিভল ২ ঘণ্টার চেষ্টায়

খবর পেয়ে জয়দেবপুর ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিভল ২ ঘণ্টার চেষ্টায়

গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে ঝুট গুদামের আগুন নেভাতে কাজ করেন ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের সদস্য। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 10:53 AM

Updated : 15 Jun 2023, 10:53 AM

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইাটাহাটা এলাকায় একটি ঝুট গুদাম পুড়ে গেছে।  

বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়; খবর পেয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন। 

তিনি জানান, ইাটাহাটা এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে জাহাঙ্গীর আলমের ঝুট গুদামে আগুন লাগলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। 

খবর পেয়ে জয়দেবপুর ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরিভাবে নেভায়। আগুনে ঝুট গুদাম ও ওয়েস্টেজ মালামাল পুড়ে গেছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ।