২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে পরিত্যক্ত ঘরে তল্লাশি, মিলল অস্ত্র-গুলি-মাদক ও ১০ লাখ টাকা

এসআরবি-১১-এর ধারণা, অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য কোনো চক্র এসব অস্ত্র ও মাদক সেখানে রেখেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 08:57 PM

Updated : 29 Oct 2026, 08:57 PM

নরসিংদী সদর উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র, গুলি, চাপাতি, মাদক ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় পাইপগান, বিভিন্ন ধরনের ৬১ রাউন্ড গুলি, ছয়টি ফাঁকা কার্তুজ, ৯টি চাপাতি ও ছোরা পাওয়া যায়। এ ছাড়া ৭৫ বোতল স্কাফ সিরাপ ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়।

এসআরবি-১১-এর ধারণা, অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য কোনো চক্র এসব অস্ত্র ও মাদক সেখানে রেখেছিল।

আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।