২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

এক বছর আগে পৌরসভার আঙ্গারপাড়া থেকে হাফিজ মোল্লা আটক হন; ওই সময় তার কাছে একটি দেশে তৈরি এলজি পাওয়া যায়।

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

রায় ঘোষণার পর আদালত থেকে আসামিকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 09:39 PM

Updated : 09 Apr 2023, 09:39 PM

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

রোববার লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) জসীম উদ্দিন জানান। 

দণ্ডপ্রাপ্ত ৩১ বছর বয়সী হাফিজ মোল্লা রামগঞ্জ পৌরসভার বাসিন্দা। 

মামলার বরাতে পিপি জসীম উদ্দিন জানান, ২০২২ সালের ২ এপ্রিল রাতে পৌরসভার আঙ্গারপাড়ায় শিশু পার্কের সামনে থেকে হাফিজ মোল্লাকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি এলজি উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন ডিবির এসআই মোশাররফ হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় অস্ত্র আইনে হাফিজ মোল্লার বিরুদ্ধে মামলা করেন। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম একই বছরের ২৫ এপ্রিল হাফিজকে আসামি আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে পিপি জানান। 

আসামিকে ১৪ বছর সাজার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাবাস করতে হবে।