নরসিংদীতে প্রার্থী হচ্ছেন সংবাদ সম্পাদক আলতামাশ কবির
সমর্থকরা জানান, আলতামাস কবির এবারের নির্বাচনে নৌকার মাঝি হতে মনোনয়ন চেয়েছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে গণমাধ্যমে সরবরাহ করা মনোনয়নপত্র সংগ্রহকারীদের তালিকায় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য আলতামাশ কবিরের নাম রয়েছে।
আলতামাশ কবির নরসিংদী-২ আসনে তিনবার নির্বাচিত সংসদ সদস্য এবং দৈনিক সংবাদের সাবেক প্রধান সম্পাদক প্রয়াত আহমদুল কবিরের বড় ছেলে।
সমর্থকরা জানান, আলতামাশ কবির এবারের নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পলাশ উপজেলায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
