২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে অগ্নিদগ্ধ লঞ্চ এমভি অভিযান-১০ মালিককে ফেরত

মালিকপক্ষ লঞ্চটি মেরামতের জন্য আদালতে আবেদন করেছিল।

ঝালকাঠিতে অগ্নিদগ্ধ লঞ্চ এমভি অভিযান-১০ মালিককে ফেরত

এমভি অভিযান-১০ দুর্ঘটনার পর থেকে ঝালকাঠি ডিসি পার্কের পাশে সুগন্ধা নদীতে।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2022, 09:57 PM

Updated : 13 Aug 2022, 11:22 PM

গত ডিসেম্বর ঝালকাঠিতে আগুনে পোড়া এমভি অভিযান-১০ লঞ্চ মালিকপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নৌ-আদালতের নির্দেশে শনিবার লঞ্চটি ফিরিয়ে দেওয়া হয় বলে ঝালকাঠি থানার ওসি মো. খলিলুর রহমান জানান।

গত ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগলে অর্ধশত মানুষের মৃত্যু হয়। দগ্ধ ও আহত হন অন্তত ৮০ জন।

ক্ষতিগ্রস্ত লঞ্চটি ঝালকাঠি থানার জিম্মায় ছিল। দুর্ঘটনার পর থেকে শহরের সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কের পাশে লঞ্চটি রাখা হয়েছিল।

ওসি খাললুর বলেন, মেরামতের জন্য মালিকপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ জুলাই নৌ-আদালত লঞ্চটি হস্তান্তরের আদেশ দেয়। আদেশের কপি ২৬ জুলাই থানায় আসে। শনিবার এটি মালিকপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।

লঞ্চে আগুনের এ ঘটনায় চারটি মামলা হয়েছে। দুটি মামলা হয়েছে ঝালকাঠি থানায়। বরগুনার আদালতে হয়েছে একটি মামলা। আর সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে একটি মামলা হয়েছে ঢাকার নৌ-আদালতে।

আরও পড়ুন

পুরনো খবর:

অভিযান-১০ লঞ্চে আগুন: কর্মকর্তাদের অবহেলা, ব্যবস্থার নির্দেশ
লঞ্চে আগুন: ৪ কর্মকর্তার ‘অবহেলা’ পেয়েছে নাগরিক কমিটি
অভিযান-১০: লঞ্চের মালিক, মাস্টার ও চালকের দায় পেয়েছে তদন্ত কমিটি
অভিযান-১০: আত্মসমর্পণের পর কারাগারে লঞ্চের দুই মাস্টার
নৌ আদালতে মামলা, লঞ্চমালিকসহ ৮ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
অনুমোদন ছাড়াই লঞ্চের ইঞ্জিন বদলান হামজালাল: র‌্যাব
ঝালকাঠিতে লঞ্চে আগুন: তিন সন্তান আর বাবা-মাকে খুঁজে বেড়াচ্ছেন বরগুনার ফাতেমা
ঝালকাঠির নদীতে অজ্ঞাতপরিচয় লাশ, পোড়া লঞ্চের বলে ধারণা