২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

বিকালে দুই শিশু বাড়ির উঠানে খেলা করছিল। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে শিশুর দাদি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

কুড়িগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 12:17 PM

Updated : 19 Dec 2023, 12:17 PM

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা চাচাতো-জ্যাঠাত বোন।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রাজারহাট থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।

নিহত দুই বছরের ফারজানা আক্তার ও তিন বছরের লুফা মনি ওই গ্রামের ফারুক হোসেন ও রাশেদুল ইসলামের মেয়ে।

ফারজানার বাবা ফারুক জানান, বিকালে দুই শিশু বাড়ির উঠানে খেলা করছিল। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে শিশুর দাদি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

“এ সময় তিনি বাড়ির সামনের পুকুরে একটি শিশুর মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে ফারজানা ও লুফা মনির মরদেহ উদ্ধার করেন।”

ওসি মোস্তাফিজুর জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।