২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিভাগে ডেঙ্গুতে তিন নারীর মৃত্যু

বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে ৯৬৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 12:45 PM

Updated : 15 Oct 2023, 12:45 PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮।

সোমবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।

মৃতরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আসমা (৩০), পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার আলেয়া বেগম (৫০) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হেলেনা বেগম (৫০)।

শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৫৭ রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে বর্তমানে বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে ৯৬৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, চলতি বছরে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৪ হাজার ৯৫৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৪২ জন।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid0aPXpJBv5gePn1ZJkEdunVcJQZ8LxN84Jk76C5ZEWMdj9vg3GMQkmEG6GuekMYvgxl]