২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মাটি খুঁড়ে মিলল হেরোইন-ইয়াবা, নারী গ্রেপ্তার

গ্রেপ্তার আরজিনার বিরুদ্ধে নওগাঁর বিভিন্ন থানায় মাদক কারবারের অভিযোগ রয়েছে বলে জানায় র‌্যাব।

নওগাঁয় মাটি খুঁড়ে মিলল হেরোইন-ইয়াবা, নারী গ্রেপ্তার

নওগাঁর পোরশা হেরোইন ও ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 07:44 PM

Updated : 15 Aug 2023, 07:44 PM

নওগাঁর পোরশা উপজেলায় এক বাড়িতে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার সকালে উপজেলার ছাওড় গ্রামের থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান। 

গ্রেপ্তার ৩৫ বছর বয়সি আরজিনা খাতুন ওই গ্রামের মজিবর রহমানের মেয়ে। 

সহকারী পুলিশ সুপার রফিকুল বলেন, আরজিনার বিরুদ্ধে নওগাঁর বিভিন্ন থানায় মাদক কারবারের অভিযোগ রয়েছে। গোপন খবরের ভিত্তিতে জানা যায়, আরজিনা তার বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করেছেন। 

পরে সকালে সাড়ে ১০টার দিকে আরজিনার বাড়িতে অভিযান চালিয়ে ঘরের দেয়ালের পাশে মাটি খুঁড়ে ৫৫০ গ্রাম হেরোইন ও তিন হাজার ৮১৫ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আরজিনার বিরুদ্ধে মামলা দিয়ে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল জানান।