ফরিদপুরে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু
এ নিয়ে ফরিদপুরে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরেক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫।
হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, রোববার সকাল ৮টার দিকে মারা গেছেন রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর গ্রামের বাহাদুর শেখের স্ত্রী মাজেদা বেগম (৫০)।
ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার বিকালে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পরিচালক আরও জানান, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় শয্যা সংকটে ফ্লোর-বারান্দা, সিড়ির নিচে ছাড়িয়ে এখন চত্বরেও রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে যাতায়াতের সংযোগ রাস্তায়ও রোগীরা অবস্থান করছেন।
এদিকে ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৮৪ ডেঙ্গু আক্রান্ত রোগী, চিকিৎসাধীন ৪৫৪ জন।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। এর মধ্যে রাজবাড়ী জেলার পাঁচ জন, ফরিদপুরের ছয় জন, মাগুরার এক জন, মাদারীপুরের এক জন ও গোপালগঞ্জ জেলার দুই জন।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:
