সিরাজগঞ্জের তাড়াশে নসিমন উল্টে প্রাণ গেল চালকের
সামনের চাকার টায়ার ফেটে মালামাল বোঝাই নছিমনটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায় বলে জানান ওসি।
সিরাজগঞ্জের তাড়াশে শ্যালোচালিত নছিমন উল্টে এক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার তাড়াশ-ভূইয়াগাঁতি আঞ্চলিক সড়কের চন্ডিভোগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।
নছিমন চালক মাহতাব হোসেন (৩৫) তাড়াশ পৌর এলাকার আসনবাড়ি মহল্লার আবু মুসার ছেলে।
ওসি বলেন, রাতে সামনের চাকার টায়ার ফেটে মালামাল বোঝাই নছিমনটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক মাহতাব নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তার মরদেহ উদ্ধার করেন।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid02JeRQHLvMbcASeCkUmv6h2cvdEjiqjiqrfhBAfHhCSdSx6oXSzexiKeEygw2yN1jcll]
