২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

স্বামীর সঙ্গে মোটরসাইকেলে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি।

নাটোরে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

ফাইল ছবি

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2022, 02:32 PM

Updated : 03 Dec 2022, 05:46 PM

নাটোরে সদর উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় আরোহী এক গৃহবধূর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তার স্বামী। 

শুক্রবার বিকেলে উপজেলার ছাতনী পুরানপারা এলাকায় রংপুর এক্সপ্রসের ধাক্কায় এই ঘটনা ঘটে বলে জানান নাটোর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনীর সদস্য মো. সেলিম। 

বিজলী খাতুন (৪০) নামে ওই নারী তার স্বামী মো. বেলাল হোসেনের (৪৫) সঙ্গে মোটরসাইকেলে উপজেলার তেলকুপি এলাকায় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। তারা বাগাতিপাড়া উপজেলার জামনগর এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে মো. সেলিম বলেন, রেলগেট পারের সময় রংপুর এক্সপ্রেস ট্রেন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বিজলী খাতুন মারা যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বেলাল হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

সান্তাহার রেল পুলিশের এসআই নরেশ চন্দ্র দাস জানান, ছাতনী পুরানপাড়া এলাকার এই ক্রসিংটি অরক্ষিত ছিলো। সেখানে কোনো গেটম্যান ছিলো না। 

নিহত নারীর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান রেল পুলিশের এই কর্মকর্তা।