২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে তিন ডিমের আড়তকে ১২ হাজার টাকা জরিমানা

দামে কারসাজি, ক্রয়-বিক্রয় রসিদের মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে এই জরিমানা করা হয়।

ফরিদপুরে তিন ডিমের আড়তকে ১২ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে ডিমের আড়তে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 07:15 PM

Updated : 13 Aug 2023, 07:15 PM

ফরিদপুরে অভিযান চালিয়ে তিন ডিমের আড়তকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার বেলা ১২টার থেকে দেড়টা পর্যন্ত এ জরিমানা করা হয় বলে জানান ফরিদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

তিনি বলেন, অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক বলেন, অভিযানে ডিমের দামে কারসাজি, ক্রয়-বিক্রয় রসিদের মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে চকবাজারে তুষার এন্টারপ্রাইজকে পাঁচ হাজার, ওহাব ডিম ভাণ্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া তিতুমীর বাজারে সিরাজ ডিম ভাণ্ডারকে চার হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।  

এই কর্মকর্তা আরও বলেন, ওই তিন প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।