২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৪ ভ্যানযাত্রী নিহত

উপজেলার গাঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2023, 06:10 PM

Updated : 01 Jun 2023, 07:18 PM

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনচালিত ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন; এর মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।

বৃহস্পতিবার দুপুর ২টায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার গাঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০), তাদের ছেলে সিয়াম (৭) এবং একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিনিময় পরিবহনের বাসটি মধুপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল আর ভ্যানটি মধুপুরের দিকে যাচ্ছিল। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত অবস্থায় এক শিশু হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায়; বাসটি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।