০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

শ্যামনগর থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 03:50 PM

Updated : 02 Nov 2026, 03:50 PM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ওসি মো. শফিউল ইসলাম পাটোয়ারী।

নিহত সাগর আলী (৫০) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইজিবাইক নিয়ে বের হন সাগর। এ সময় শ্যামনগরের ভেটখালি থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের চাকা সাগরের মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ইজিবাইকে আর কোনো আরোহী ছিল না।

ওসি শফিউল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।