২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা

দুর্বৃত্তরা প্রথমে গুলি ছোড়ে এবং পরে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

নরসিংদীতে ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ইউপি সদস্য রুবেল আহমেদ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2024, 06:12 PM

Updated : 15 Apr 2024, 06:12 PM

নরসিংদী সদর উপজেলায় প্রকাশ্যে এক ইউপি সদস্যকে গলা কেটে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার দুপুরে আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

নিহত রুবেল আহমেদ (৩৪) সদর উপজেলা আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে। 

পুলিশ ও স্বজনরা জানান, প্রথমবার জনপ্রতিনিধি নির্বাচিত হন রুবেল। দুপুরে মোটরসাইকেলে করে নরসিংদী জজ কোর্ট থেকে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত প্রথমে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। 

এতে রুবেল এবং তার সহযোগী ইসমাইল মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে দুর্বৃত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে মৃত্যু নিশ্চিত করতে পালিয়ে যায়। 

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। স্বজনদের অভিযোগ আমলে নেওয়া হচ্ছে।