২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সাবেক কাউন্সিলরের মৃত্যু

ময়মনসিংহে চাঁদা চেয়ে না পাওয়ায় আনিছুরকে ছুরিকাঘাত করা হয় বলে দাবি পরিবারের।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সাবেক কাউন্সিলরের মৃত্যু

নিহত আনিছুর রহমান আনিছ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2023, 04:09 PM

Updated : 31 Mar 2023, 04:09 PM

ময়মনসিংহ সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সাবেক পৌর কাউন্সিলর মারা গেছেন। 

বৃহস্পতিবার রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান। 

নিহত আনিছুর রহমান আনিছ (৫০) ফুলবাড়ীয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। 

ওসি শাহ কামাল আকন্দ বলেন, “রোববার বিকালে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় আনিছুরকে ছুরিকাঘাত করেন লেলিন মিয়া নামের এক ছিনতাইকারী। 

“স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।“ 

নিহতের স্ত্রী বকুল রহমান বলেন, “আমরা র্দীঘদিন ধরে পরিবার নিয়ে নাটকঘর লেন এলাকায় বসবাস করছি। 

“ছিনতাইকারী লেলিন প্রায়ই আমার স্বামীর কাছে চাঁদা চাইত। ঘটনার দিন ফের চাঁদা চায়; না দেওয়ায় তাকে ছুরিকাঘাত করে লেলিন।” 

এ ঘটনায় মামলা হওয়ার কথা জানিয়ে ওসি শাহ কামাল আকন্দ বলেন, আসামি লেলিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।