নেত্রকোণায় পুকুরে ডুবে এক বৃদ্ধের মৃত্যু
বাড়ির পাশে পুকুরপাড় দিয়ে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতায় নুরুল পুকুরে পড়ে যান বলে ধারণা স্বজনদের।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চেংজানা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম।
নিহত ৭০ বছর বয়সি নুরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, সকাল পৌনে ১০টার দিকে নুরুল ইসলাম বাড়ির পাশে পুকুর পাড় দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। এসময় অসাবধানতায় তিনি পুকুরে পড়ে যান বলে ধারণা স্বজনদের
পরে বাড়ির লোকজন তাকে পুকুরের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
এর আগে ১ অগাস্ট পূর্বধলা উপজেলায় পুকুরে ডুবে ৯১ বছর বয়সি এক বৃদ্ধা ও ডোবায় ডুবে আড়াই বছরের এক শিশুর প্রাণ গেছে।
