২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অস্ত্র-গুলিসহ দুই যুবক আটক

আটকরা চরমপন্থি সংগঠনের অস্ত্র ও গুলি সরবরাহকারী বলে দাবি ডিবির।

বেনাপোলে অস্ত্র-গুলিসহ দুই যুবক আটক

ডিবির হাতে আটক দুই যুবক।

বেনাপোল প্রতিনিধি

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 08:39 PM

Updated : 27 Apr 2023, 12:07 AM

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তনিটি আগ্নেয়াস্ত্র ও ৬টি গুলিসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন। 

আটক দুজনই চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য বলে দাবি পুলিশের। 

পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে বলা হয়, যশোরের অভয়নগর, মণিরামপুর ও খুলনার বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে কথিত চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি নিয়ে কয়েকটি হত্যার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ চরমপন্থি সদস্য এবং অস্ত্র-গুলি সরবরাহকারীদের শনাক্তসহ আটকে তৎপর হয়। এক পর্যায়ে গোপন সংবাদে ডিবি পুলিশ গত মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে বেনাপোলের ধান্যখোলা দক্ষিণপাড়ার আইয়ুব আলীর ছেলে মহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালান। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি রিভলবার, দুটি ওয়ান শ্যুটারগান ও ছয়টি গুলি জব্দ কর। আটক করা হয় মহিদুল ইসলামকে। পরে তার দেওয়া তথ্যে সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ে আসা এই অস্ত্র-গুলির মালিক আতিয়ার রহমানকে আটক করা হয়। আটক আতিয়ার রহমান ধান্যখোলা উল্টরপাড়ার বাসন্দিা। 

ওই দুজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা অভয়নগরের আন্দা গ্রামের গণেশ মল্লিকের ছেলে দীপংকর ভারতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি এই আগ্নেয়াস্ত্র ও গুলি পাঠিয়েছেন। আন্দা গ্রামের আদিত্য নামে এক চরমপন্থি সন্ত্রাসীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিলে অস্ত্র ও গুলি। কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই অভিযান চালিয়ে অস্ত্র-গুলির চালান ধরে ফেলে গোয়ন্দো পুলশি।

ব্রিফিংয়ে বলা হয়, অস্ত্র-গুলি আদিত্যের হাতে পৌঁছলে হত্যাকাণ্ডে ব্যবহৃত হতো বলে পুলিশের কাছে তথ্য আছে।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার, এসআই মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এসআই মফিজুল ইসলাম জানান, আটক মহিদুল ইসলাম ও আতিয়ার রহমান সম্পর্কে শালা-দুলাভাই। ঈদের আগের দিন ভারত থেকে অস্ত্র-গুলি নিয়ে আসেন আতিয়ার রহমান। তিনি এই অস্ত্র-গুলি শ্যালক মহিদুল ইসলামের কাছে রেখে দিয়েছিলেন। চরমপন্থি ক্যাডার আদিত্যর কাছে অস্ত্র-গুলি পৌঁছে দেওয়ার কথা ছিল। গত মঙ্গলবার রাতে আদিত্য ওই অস্ত্র-গুলি নেওয়ার জন্য বেনাপোলে কালীপদ নামে এক চরমপন্থিকে পাঠিয়েছিলেন। কিন্তু তার আগেই ডিবি পুলিশ ধান্যখোলায় মহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি জব্দ করে। সেইসঙ্গে মহিদুল ইসলাম ও তার ভগ্নিপতি চরমপন্থি দলের সদস্য আতিয়ার রহমানকে আটক করা হয়।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভয়নগরের কয়েকজন রাজনীতিক ও পুলিশের সোর্স সন্দেহে কয়েক ব্যক্তি নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির টার্গেটে রয়েছে। এদের হত্যার জন্য আদিত্যর কাছে অস্ত্র-গুলি পাঠানো হচ্ছিল।

ডিবি পুলিশ জানান, অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় আটক দুজন ছাড়াও চার জনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা হয়ছে। অপর আসামিরা হলেন- অভয়নগর উপজেলার আন্দা গ্রামের গণেশ মল্লিকের ছেলে দীপংকর, দেবদাস রায়ের ছেলে আদিত্য রায়, নওয়াপাড়ার আকাশ বিশ্বাস ও কালীপদ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল জানান, আটক মহিদুল ইসলাম ও আতিয়ার রহমানকে বুধবার আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে মহিদুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বিচারিক হাকিম অবন্তিকা রায় তার জবানবন্দি গ্রহণ করেন। 

তিনি আরও জানান, আটক আতিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। একই আদালত শুনানি শেষে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করে।