২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নিহতদের মধ্যে দুজন নারী ও একজন শিশু। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 11:33 AM

Updated : 15 Jun 2023, 11:33 AM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির।

নিহতদের মধ্যে দুজন নারী ও একজন শিশু। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ওসি কবির বলেন, যাত্রীবাহী অটোরিকশাটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী লোকাল বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার তিন যাত্রী। আহত হন দুই যাত্রী।

আহতদের উদ্ধারের পর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।