১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

হত্যার পর উপড়ে ফেলা হয় চোখ: কৃষকলীগ নেতাসহ ৮ জনের যাবজ্জীবন

ধলা গ্রামের এনামুল হক নইলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 03:13 PM

Updated : 28 Feb 2023, 03:30 PM

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি হত্যা মামলায় এক কৃষকলীগ নেতাসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদ উল্লাহ ছয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমান, গাংনী ধলা গ্রামের ছামিদুল ইসলাম, শাহার আলী, টিপু সুলতান, আব্দুল খালেক, আক্তারুজ্জামান আক্তার, আব্দুল মান্নান ও জিল্লুর রহমান।

মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালের ৩০ জুলাই গাংনী উপজেলার ধলা গ্রামে এনামুল হক নইলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা মৃত্যু নিশ্চিত করতে তার দুই চোখ উপড়ে ফেলে। এই ঘটনায় নিহতের ভাই আহমল হোসেন টুটুল বাদি হয়ে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন।

যাজ্জীবনের পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক। আনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পল্লব ভট্টাচার্য জানান।