কুড়িগ্রামে ‘মাদকসহ’ ভারতীয় যুবক আটক
আটক যুবক ভারতের হাড়-সিংমারী জেলার শুকচর থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাদকসহ এক ভারতীয় যুবককে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, সংশ্লিষ্ট থানায় মামলার পর বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নামাজের চর তদন্ত কেন্দ্রের পুলিশ উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাতলামারী গ্রাম থেকে ৫০০ ইয়াবা ট্যাবলেট ও ৮৪ বোতল বিদেশি মদসহ আটক করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
২৪ বছর বয়সি আটক সাইফুল শেখ ভারতের হাড়-সিংমারী জেলার শুকচর থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়।
