২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় নৃগোষ্ঠীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার

১৪ বছর বয়সী ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় ইব্রাহিম।

নেত্রকোণায় নৃগোষ্ঠীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার মো. ইব্রাহিম।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2024, 03:25 PM

Updated : 03 Apr 2024, 05:50 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নৃগোষ্ঠীর এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের চায়না মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুর্গাপুর থানার এসআই শহিদুল আলম।

গ্রেপ্তার মো. ইব্রাহিম (৩৫) দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল আলম জানান, সোমবার বিকালে ১৪ বছর বয়সী ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় ইব্রাহিম। এ সময় ছাত্রীর চিৎকার শুনে তার মা ক্ষেত থেকে দৌড়ে বাড়িতে আসলে ইব্রাহিম পালিয়ে যান।

পরে রাতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। পরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে।

এসআই শহিদুল আরও জানান, গ্রেপ্তার মো. ইব্রাহিমকে বুধবার আদালতে সোর্পদ করা হবে।

আরও পড়ুন:

পুরনো খবর:

নেত্রকোণায় আদিবাসী শিশুকে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা