২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে সাঈদীর মৃত্যুতে পোস্ট দিয়ে বহিষ্কার লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতা

শরীফ হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কারের লক্ষ্যে জেলা কমিটির কাছে লিখিত সুপারিশও জানিয়েছে উপজেলা কমিটি।

ফেইসবুকে সাঈদীর মৃত্যুতে পোস্ট দিয়ে বহিষ্কার লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতা

শরীফ হোসেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 12:04 AM

Updated : 20 Aug 2023, 12:28 AM

ফেইসবুকে যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু সম্পর্কিত পোস্ট দেওয়ায় লক্ষ্মীপুরে এক ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃত নেতার নাম শরীফ হোসেন। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাদুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রলীগ এক জরুরি সভা থেকে এ সিদ্ধান্ত নেয়। 

পাশাপাশি শরীফ হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কারের লক্ষ্যে জেলা কমিটির কাছে লিখিত সুপারিশও জানিয়েছে উপজেলা কমিটি। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল বলেন, “দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকায় শরীফকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের কার্যকলাপে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।” 

তবে কীভাবে তার ফেইসবুক প্রোফাইলে সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়া হয়েছে তা জানা নেই বলে দাবি বহিষ্কৃত শরীফ হোসেনের।