২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মাঠ থেকে একজনের লাশ উদ্ধার

জাহির আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জে মাঠ থেকে একজনের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 02:43 PM

Updated : 18 Dec 2023, 02:43 PM

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাঠ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার শালালপুরের একটি মাঠে লাশটি পাওয়া যায় বলে নাচোল থানার ওসি মো. তারেকুর রহমান সরকার জানান।

নিহত জাহির আলী (৫৫) ওই উপজেলার বাহির মল্লিকপুরের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি তারেকুর রহমান বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ওই মাঠে গিয়ে জাহির আলীর মরদেহ উদ্ধার করে।

“তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কে বা কারা হত্যা করে মাঠে ফেলে রেখে গেছে।”

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।