২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

গোবিন্দ প্রতিদিনের মত ভোরে সবজি কিনতে সুবহানীঘাট কাঁচাবাজারে যাচ্ছিলেন।

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

সিলেট কোতোয়ালি মডেল থানা

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2023, 01:45 PM

Updated : 01 Jun 2023, 01:45 PM

সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ধোপাদিঘীপাড় এলাকার শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস জানান।

নিহত গোবিন্দ দাস (৩৩) সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার মৃত গৌরাঙ্গ দাসের ছেলে। তিনি নগরীর আখালিয়া এলাকার একটি কলোনিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের স্বজন জগদীশ সরকার সাংবাদিকদের বলেন, গোবিন্দ প্রতিদিনের মত ভোরে সবজি কিনতে সুবহানীঘাট কাঁচাবাজারে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা নিতে চেয়েছিল। তিনি বাধা দিয়েছেন। পরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।

স্থানীয়রা আহত অবস্থায় গোবিন্দকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।