২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

মোটরসাইকেলে করে তিন বন্ধু সোনারগাঁয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 07:13 PM

Updated : 21 Jul 2023, 07:13 PM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন নিহতের দুই বন্ধু ও অটোরিকশার চালক৷

শুক্রবার সকালে উপজেলার কাইকারটেক হাজী সাহেবের মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক।

নিহত ২৬ বছর বয়সী মো. রিমন নবীগঞ্জ এলাকার প্রয়াত কাইয়ুম মিয়ার ছেলে৷

আহতরা হলেন- নিহতের দুই বন্ধু আরজিদ (২৫) ও সাঈদ (২৭) এবং অটোরিকশা চালক তোফাজ্জল (৫৫)। তারা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন৷

নিহতের স্বজনদের বরাতে ওসি আবু বক্কর জানান, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে তিন বন্ধু সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় যাচ্ছিলেন৷ এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন৷

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে রিমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷

এ ঘটনায় বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি আবু বক্কর।