০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে নিহত ৩

মুখোমুখি সংঘর্ষে পড়া দুই মোটরসাইকেলের ওপর ডাববোঝাই একটি নছিমন উল্টে যায় বলে জানায় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 08:37 PM

Updated : 03 Oct 2026, 09:05 PM

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেল ও ডাববোঝাই একটি নছিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি দোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ।

তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রাতে ওসি শহীদুল্লাহ বলেন, মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে দৈবজ্ঞহাটির দিকে একটি মোটরসাইকেল ও ডাববোঝাই নছিমন যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নছিমনকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ডাববোঝাই নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মোটরসাইকেল আরোহীদের ওপর পড়ে। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আরেকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অসাবধানতা ও বেপরোয়া গতির কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ওসি শহীদুল্লাহ।