খাদের কিনারা থেকে হলান্ডের জোড়া গোলে শেষ আটে নরওয়ে
কোয়ার্টার-ফাইনালে ওঠার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ডেনমার্ককে হতাশায় ডুবিয়ে উল্লাসে ফেটে পড়ল স্তলে সুরবাকেনের দল।
অবিশ্বাস্য এক জয়ের আনন্দে ভাসল নরওয়ে। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের শুরুতে জোড়া গোলে পিছিয়ে পড়ার পর, কোনোমতে একটি শোধ করতে পারল তারা। কিন্তু দ্বিতীয়টির দেখা আর মেলে না। সময় ফুরিয়ে আসছিল, সেই সময় দলকে পথ দেখালেন অধিনায়ক মার্টিন ওদেগোর। কিন্তু লক্ষ্য ছুঁতে যে চাই আরেক গোল। আর্লিং হলান্ডের নৈপুন্যে শেষ মুহূর্তে সেটাও মিলে গেল। স্মরণীয় এক জয়ের সুবাদে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল নরওয়ে।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় পেয়েছে নরওয়ে। জোড়া গোল করে আরও একবার দলের নায়ক হলান্ড।
(বিস্তারিত আসছে)
