হাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয়
ম্যাচজুড়ে দারুণ পারফরম্যান্সে চমকপ্রদ এক গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করলেন লামিন ইয়ামাল।
চোট কাটিয়ে এক ম্যাচ পর ফিরেই জ্বলে উঠলেন লামিন ইয়ামাল। ম্যাচজুড়ে দারুণ পারফরম্যান্সে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করলেন বিশ্বকাপজয়ী তারকা। হ্যাটট্রিকের আনন্দে মাতলেন হাফিনিয়া। দেপোর্তিভোকে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে রোববার লা লিগার ম্যাচটি ৫-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।
ম্যাচের শুরুতে ইয়ামাল শিরোপাধারীদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। প্রথমার্ধেই আবার সফরকারীদের লিড এনে দেন দানি ওলমো। বিরতির পর তিন গোল করেন অধিনায়ক হাফিনিয়া।
এই জয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ১৪ ম্যাচে ১৩ জয়ে তাদের পয়েন্ট হলো ৩৯।
সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে এবং ৩৩ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ তিনে আছে।
ম্যাচে বার্সেলোনার দাপটের চিত্র পরিসংখ্যানেও স্পষ্ট। ৭৪ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ২৩টি শট নিয়ে ১২টি লক্ষ্যে রাখতে পারে তারা। দেপোর্তিভোর সাত শটের পাঁচটি লক্ষ্যে ছিল।
(বিস্তারিত আসছে)
