১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রোনালদো পরবর্তী প্রথম ম্যাচে পর্তুগালের জালে ৪ গোল

দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল ডেনিশরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 03:47 AM

Updated : 15 Nov 2026, 03:47 AM

জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি শ্রদ্ধা জানাতে তার নাম ও ৭ নম্বর লেখা জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামলেন পর্তুগালের খেলোয়াড়রা। কিন্তু ব্রুনো ফের্নান্দস, জুয়াও ফেলিক্সরা নিজেদের সেরাটা মেলে ধরতে পারলেন না। দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল ডেনমার্ক।

ঘরের মাঠে শনিবার রাতে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল।

পিয়ের-এমিল হয়বিয়ার পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডেনমার্ক। দ্বিতীয়ার্ধে রাসমুস হয়লুনের জোড়া গোলের পর ব্যবধান আরও বাড়ান ইওয়াখিম আন্দেরসন।

একেবারে শেষ সময়ে পর্তুগালের সান্ত্বনার গোলটি করেন বের্নার্দো সিলভা।

(বিস্তারিত আসছে)