২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শায়েস্তাগঞ্জের ওসি বরখাস্ত

বিষয়টি তদন্ত করে জেলা পুলিশের তদন্ত কমিটি ১৪ অক্টোবর প্রতিবেদন দিয়েছে।

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শায়েস্তাগঞ্জের ওসি বরখাস্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 10:52 PM

Updated : 16 Oct 2023, 10:52 PM

চাঁদা দাবির অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক সাংবাদিকদের বলেন, “সোমবার এই আদেশ এসেছে।”

কী কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানতে চাইলে শামসুল হক বলেন, কয়েক দিন আগে শারদীয় দুর্গা পূজা ও কমিউনিটি পুলিশিং দিবসের অনুষ্ঠানের জন্য তিনটি কোম্পানির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে ওসির বিরুদ্ধে।

বিষয়টি তদন্ত করতে জেলা পুলিশের উদ্যোগে কমিটি গঠন করা হয়। শামসুলের হকের নেতৃত্বে সেই কমিটিতে সদর সার্কেলের এএসপি খলিলুর রহমান ও এসপি কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম ছিলেন।

১৪ অক্টোবর এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তারপরই ওসিকে সাময়িক বরখাস্তের আদেশ আসে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।