চাঁদপুরে জামায়াতের ১১ নারী কর্মী আটক
গোপন তথ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।
চাঁদপুরে গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন মহিলা জামায়াতের ১১ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
হাজীগঞ্জ পৌর এলাকার কাতার-ক্যানেডা (কিউসি) ভবনের ১১তম তলার একটি বাসা থেকে রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয় বলে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান।
আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি জোবায়ের বলেন, গোপন সংবাদে পুলিশ হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিসের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুস সালামের বাসায় অভিযান চালায়।
সেখানে গোপন বৈঠক চলাকালে মহিলা জামায়াতের ১১ জন কর্মীকে আটক এবং কিছু বই ও টাকা উত্তোলন করার রশিদ উদ্ধার করা হয়।
