২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

নাশকতার মামলায় সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

জাহিদুল ইসলাম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 10:10 PM

Updated : 12 Oct 2023, 10:10 PM

নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে শহরের সমাজকল্যাণ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম।

তিনি বলেন, জামায়াত নেতা জাহিদুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি সিরাজুল।