২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনয় মজুমদার সাহিত্য পদক পেলেন দুই লেখক-কবি

বাংলা ছোট গল্পে বিশেষ অবদানের জন্য কথা সাহিত্যে রিপনচন্দ্র মল্লিকে এই পদক দেওয়া হয়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 07:55 PM

Updated : 10 Oct 2023, 07:55 PM

কথা সাহিত্য ও কবিতায় বিশেষ অবদানের জন্য ‘কবি বিনয় মজুমদার সাহিত্য পদক-২০২৩’ পেলেন দুই লেখক-কবি।

সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের বিল্ড ফর ন্যাশনের অতিথিশালায় ‘চন্দ্রবিন্দুর বসতি’ কবিতার বইয়ের জন্য কবি মিন্টু রায় ও বাংলা ছোটগল্পে বিশেষ অবদানের জন্য কথা সাহিত্যে রিপনচন্দ্র মল্লিকে এই পদক দেওয়া হয়।

পদক গ্রহণ শেষে গল্পকার ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুরের প্রতিনিধি রিপনচন্দ্র মল্লিক বলেন, “প্রথমবারেই আমি এই পদক প্রাপ্তিতে অনেক আনন্দিত। বিশেষ করে গোপালগঞ্জ থেকে এই পুরস্কারটি গ্রহণ আমার জীবনে একটি চমক হয়েই থাকবে।“

গোপালগঞ্জের কবি বিনয় মজুমদার স্মৃতি সংসদের সভাপতি রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে পদক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও মানবিক অনুষদের ডিন হাবিবুর রহমান।