খালিদীর নীতিতে অনুপ্রাণিত হলেই কেবল তাকে সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে: রামেন্দু মজুমদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর নীতি ও বস্তুনিষ্ঠতায় অনুপ্রাণিত হয়ে আগামীর সাংবাদিকরা কাজ করলেই কেবল তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তৌফিক ইমরোজ খালিদী স্মরণে শুক্রবার বিকালে ঢাকার গুলশান ক্লাবের প্যাটিওতে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে করা এ অনুষ্ঠানে তৌফিক ইমরোজ খালিদীর জীবন, কর্ম ও অবদান স্মরণ করা হয়।